বিনামূল্যে নিকনের অনলাইন ফটোগ্রাফি কোর্স
করোনাভাইরাস লকডাউনের কারণে আপনি হয়তোবা বাইরে গিয়ে ছবি তুলতে পারবেন না। তবে এই সময়ে ফটোগ্রাফিতে আপনার দক্ষতা বাড়াতে পারেন। আরও সেটিও করতে পারবেন বিনামূল্যে, একইসাথে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে।
এনগ্যাজেটে প্রকাশিত খবরে বলা হয়, নিকন ইউএসএ চলতি মাসের জন্য বিনামূল্যে তাদের ১০টি ক্লাস করার সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানটির অনলাইন স্কুলের মাধ্যমে এই ক্লাস নেয়া হবে।
নিকন জানিয়েছে, আমাদের সর্বসময় লক্ষ্য ছিলো ক্রিয়েটারদের দক্ষতা উন্নয়ন করার। এই বিশেষ সময়ে আমরা তাদেরকে উৎসাহী, সম্পৃক্ত এবং উন্নতির মাধ্যমে সাহায্য করতে পারি।
প্রতিটি ক্লাসের সময় ১৫ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত এবং এগুলো পরিচালনা করবে প্রো ফটোগ্রাফার ও নিকন প্রতিনিধিরা। ১৫ ডলার থেকে ৫০ ডলারের প্রতি ক্লাসের মাধ্যমে নিকন সর্বমোট ২৫০ ডলার কোর্সটি বিনামূল্যে করার সুযোগ দিচ্ছে।
ডিবিটেক/বিএমটি